সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁয় ছোট যমুনা নদীর পাড় ধরে নতুন সংযোগ সড়ক চালু

নওগাঁয় ছোট যমুনা নদীর পাড় ধরে নতুন সংযোগ সড়ক চালু

favicon
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ছোট যমুনা নদীর তীর ঘেঁষে বিজিবি ক্যাম্প বটতলী থেকে ইকরতারা বাইপাস ব্রিজ পর্যন্ত নবনির্মিত সড়কটির ফলক উন্মোচন করছেন অতিথিরা।

নওগাঁ পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও সহজতর করতে নবনির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প সংলগ্ন বটতলী মোড় থেকে ইকরতারা বাইপাস ব্রিজ পর্যন্ত বিস্তৃত ছোট যমুনা নদীর তীরবর্তী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটির উন্নয়নকাজ সফলভাবে সম্পন্ন হয়।

রবিবার বিকেলে নবনির্মিত এ সড়কটি আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এ সড়কটি চালু হওয়ায় শহরের যানজট নিরসনের পাশাপাশি প্রান্তিক জনপদের মানুষের যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আধুনিক ও টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়ন প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নওগাঁ সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম আল কাফি তুহিন, পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ এবং সাবেক ছাত্রনেতা জুলহাস উর রহমান অপুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গ্রামীণ ও শহরতলীর সংযোগ সড়ক টেকসইকরণ প্রকল্পের আওতায় ১ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ৯৮৫ মিটার দীর্ঘ এ সড়কটির পাকাকরণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়েছে। এ পথটি উন্মুক্ত হওয়ায় বাইপাস দিয়ে চলাচলকারী যানবাহনের সময় যেমন বাঁচবে, তেমনি স্থানীয় কৃষি ও ব্যবসাবাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার