মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জজুড়ে ১৪৫ অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১৬৪ জন

২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জজুড়ে ১৪৫ অভিযান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১৬৪ জন

favicon
স্টাফ রিপোর্টার :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী রেঞ্জের আট জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেঞ্জজুড়ে পরিচালিত মোট ১৪৫টি পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনার পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেঞ্জ পুলিশের মিডিয়া সেলের বরাতে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় সর্বমোট ৪২টি নতুন মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১টি হত্যাকাণ্ড এবং ১টি চুরির মামলা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪টি এবং অন্যান্য অপরাধের ঘটনায় ৩৬টি মামলা রেকর্ড করা হয়। তবে এ সময়ের মধ্যে খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, দ্রুত বিচার আইন কিংবা সাইবার সুরক্ষা আইনের আওতায় কোনো মামলা হয়নি। পাশাপাশি রেঞ্জ এলাকায় অপমৃত্যুর ১টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পরিচালিত সমন্বিত অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬৪ জনের মধ্যে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৮৮ জন এবং বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন ২১ জন। এছাড়া চলমান বিভিন্ন অপরাধের তদন্তাধীন মামলায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির প্রতিরোধমূলক ধারায় আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক কারবারি ও সেবনকারী হিসেবে ২০ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।

অভিযানকালে উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে মিয়ানমারে তৈরি একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি। অন্যদিকে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম হেরোইন, ২৫ বোতল বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল বিশেষ কাফ সিরাপ এবং ৬ পিস চেতনানাশক অ্যাম্পুল ইনজেকশন। তবে এ সময় কোনো চোরাচালান পণ্য জব্দের ঘটনা ঘটেনি।

অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশি সেবা প্রদানেও রেঞ্জ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানা ও ফাঁড়িতে সরাসরি উপস্থিত হয়ে নানা আইনি সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৮১ জন নাগরিক। এর মধ্য দিয়ে চলতি মাসে রেঞ্জের আওতাধীন ইউনিটগুলো থেকে সেবা গ্রহণকারী সাধারণ মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮৫ জনে। জননিরাপত্তা রক্ষা ও সন্ত্রাসী-মাদক কারবারিদের নির্মূলে এ ধরনের সাঁড়াশি তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ প্রশাসন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার