সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমরাজশাহীতানোর-গোদাগাড়ীকে দেশের জন্য আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে
রাজনীতিতে নতুন অধ্যায়

তানোর-গোদাগাড়ীকে দেশের জন্য আদর্শ আসন হিসেবে গড়ে তোলা হবে

favicon
তানোর প্রতিনিধি:

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনকে দেশের জন্য একটি আদর্শ আসনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও মুজিবুর রহমান। তিনি বলেন, এ আসনকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে দেশের অন্যান্য আসনের মানুষও এটি অনুসরণ করে নিজেদের এলাকাকে আদর্শ হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ হন। 

বুধবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ডিএম আক্কাস।

এমপি মুজিবুর রহমান বলেন, তানোর ও গোদাগাড়ী উপজেলায় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা জুলুমবাজের স্থান হবে না। তিনি দুই উপজেলার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের তালিকা প্রস্তুত করতে। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, এমপি হিসেবে এবং সংবিধান সংস্কারের অঙ্গীকার নিয়ে তারা শপথ নিয়েছেন এবং সে অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ চেতনার বিরুদ্ধে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দলীয় নেতাকর্মীদেরও পাড়া-মহল্লায় রমজানের পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মুর্তজা, এনসিপির মহানগর নেতা মোবাশ্বের হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে এমপি মুজিবুর রহমান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা সভাকক্ষে মতবিনিময় করেন। সেখানে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি উপজেলা পরিষদের মডেল মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি বসতবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান। তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৮ ফেব্রুয়ারি ২০২৬
দৈনিক উপচার