সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাবির ভর্তি আবেদন শুরু ১২ নভেম্বর, পরীক্ষা ৮ জানুয়ারি থেকে

রাবির ভর্তি আবেদন শুরু ১২ নভেম্বর, পরীক্ষা ৮ জানুয়ারি থেকে

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এছাড়া আগামী বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ।

রোববার (১৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার প্রশাসন ভবন-১-এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় ভর্তি পরীক্ষার এসব তারিখ ও নিয়মাবলি চূড়ান্ত করার সুপারিশ করা হয়।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে ‘বি’, ‘সি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও ভোগান্তি কমাতে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর-এই মোট ৭টি বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক আবেদন ফি, যোগ্যতাসহ অন্যান্য বিস্তারিত নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ আগস্ট ২০২৬
দৈনিক উপচার