রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ ক্লিনিক
গোপনে সিজার ও অ্যাপেন্ডিসাইটিস অপারেশন

চাঁপাইনবাবগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ ক্লিনিক

favicon
স্টাফ রিপোর্টার :

সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে রোগীদের চিকিৎসাসেবা ও অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাজারস্থ ‘গোমস্তাপুর ইসলামী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে। জাল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে লাইসেন্স গ্রহণের অভিযোগ ওঠায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির ক্লিনিক অংশের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করেই প্রতিষ্ঠানটি অদক্ষ চিকিৎসাকর্মী দিয়ে অবৈধভাবে সিজার ও অ্যাপেন্ডিসাইটিস অপারেশন পরিচালনা করে আসছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্সসংক্রান্ত কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির চিকিৎসা ও ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখতে লিখিত আদেশ জারি করা হয়। বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত সকল চিকিৎসা বন্ধের নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষ গোপনে রোগী ভর্তি রেখে অপারেশন চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে, নিষেধাজ্ঞা জারির পর গত সোমবার ও মঙ্গলবার অন্তত চারজন রোগীর সিজারিয়ান ও অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, একাধিক ভভুক্তভোগী ও তাদের স্বজনরা ক্লিনিকে অবস্থান করছেন। প্রশাসনিক নিষেধাজ্ঞার বিষয়টি সাধারণ মানুষের অজানা থাকায় তারা চরম স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এছাড়া বিশেষজ্ঞ ও অনুমোদিত চিকিৎসকের পরিবর্তে অদক্ষ ব্যক্তি দ্বারা এসব স্পর্শকাতর অস্ত্রোপচার করানো হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অনিয়মের বিষয়ে গোমস্তাপুর ইসলামী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মিজানুর রহমান সরকারি আদেশ অমান্য করার বিষয়টি স্বীকার করে জানান যে, রোগীদের অনুরোধ ও চাপের মুখে তাদের কিছু চিকিৎসাসেবা দিতে হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নকিব হাসান সরকারি নির্দেশনার কথা স্বীকার করে প্রতিষ্ঠানের নাজুক আর্থিক অবস্থাকে অজুহাত হিসেবে দাঁড় করান। অনুসন্ধানে আরও জানা যায়, এই বেআইনি কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সরেজমিন অনুসন্ধানে যাওয়া সাংবাদিককে আর্থিক সুবিধার লোভ দেখানোর চেষ্টা করা হয়, যা পেশাদার সাংবাদিকতা ও আইনি নীতিমালার পরিপন্থী।

চিকিৎসাসেবার নামে এমন বেপরোয়া আইন লঙ্ঘনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। তারা জানান, সরকারি আদেশ অমান্য করে লাইসেন্সহীন প্রতিষ্ঠানে অস্ত্রোপচার চালানো জনজীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী মালিকপক্ষ ও প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা সিভিল সার্জন ডা. সাহাব উদ্দিন নিশ্চিত করেছেন, সরকারি আদেশ অমান্য করে ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম ও গোপন অপারেশন চালানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার