বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › তানোর সাংবাদিক ক্লাবের দিনব্যাপী নৌকা ভ্রমণ
পেশাগত ঐক্য বজায় রাখার আহ্বান নেতৃবৃন্দের

তানোর সাংবাদিক ক্লাবের দিনব্যাপী নৌকা ভ্রমণ

favicon
তানোর প্রতিনিধি :

ঐতিহ্যবাহী শিব নদীতে তানোর সাংবাদিক ক্লাবের দিনব্যাপী নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী।

সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা করেছে রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব (টিএসসি) পরিবার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী শিব নদীতে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম রায়হান আলীর প্রাণবন্ত উপস্থাপনায় এবং সভাপতি মোঃ সোহানুল হক পারভেজের নেতৃত্বে সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী ও উপদেষ্টামণ্ডলী এ আনন্দযাত্রায় শামিল হন। শিব নদীর প্রাকৃতিক মনোরম পরিবেশে দিনভর আনন্দ উপভোগের পাশাপাশি সাংবাদিকতার সমসাময়িক প্রেক্ষাপট, পেশাগত দায়িত্বশীলতা ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং খন্দকার গ্লোবাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ রুহুল আমিন খন্দকার। শারীরিক উপস্থিতিতে অংশ নিতে না পেরে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি ও তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা নূরে ইসলাম মিলন।

ভার্চ্যুয়াল বক্তব্যে প্রধান উদ্বোধক নূরে ইসলাম মিলন বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সংবাদকর্মীদের মধ্যে আন্তরিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আজকের এই নৌকা ভ্রমণ পেশাগত ঐক্য ও সম্প্রীতিকে নতুন মাত্রায় পৌঁছে দেবে। তিনি শারীরিক দূরত্বের কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও সংগঠনের প্রতিটি গঠনমূলক পদক্ষেপে আজীবন সার্বিক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন খন্দকার বলেন, গণমাধ্যমকর্মীদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ, একতা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন গঠনমূলক বিনোদনমূলক কর্মসূচি সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দেয়, যা ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে সোহানুল হক পারভেজ বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। তাই সকল বিভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সংগঠনের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে আগামীতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিত করা হবে।

মতবিনিময়ে ক্লাবের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক টিপু সুলতান বলেন, সাংবাদিকতার মতো অত্যন্ত দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশায় সহকর্মীদের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় রাখা জরুরি। এ ধরনের মেলবন্ধন সেই সম্পর্ককে আরও গভীর করে তোলে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও উপদেষ্টা হিসেবে আরও উপস্থিত ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, আলহাজ্ব আক্তারুজ্জামান রঞ্জু, সাবেক পৌর কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি মোঃ শমসের আলী সরকার, সাংবাদিক ডা. মোঃ আব্দুল হান্নান এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।

এ ছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের মধ্য থেকে অংশ নেন সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক গাজিউল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ খাতুন মুক্তা, প্রেস সম্পাদক মোঃ আরিফ হোসাইন, সদস্য শাওন সরকার, সেলিম রেজা, শাহরিয়ার নাফিস, মেহেদী হাসান বিপুল, মোঃ জুবায়ের মামুন, মোঃ আনোয়ার বাবু, মোঃ মশিউর রহমান ও লিটন প্রমুখ। দিনব্যাপী শিব নদীর বুক চিরে আয়োজিত এ আনন্দভ্রমণ ও মতবিনিময় সভা সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার