বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাসিক কর্মী গিয়াসুজ্জামানের জানাজায় অংশ নিলেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাসিক কর্মী গিয়াসুজ্জামানের জানাজায় অংশ নিলেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন

favicon
স্টাফ রিপোর্টার :

হেতেম খাঁ বড় মসজিদ মাঠে মরহুম মোঃ গিয়াসুজ্জামানের জানাজায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট মিস্ত্রি মোঃ গিয়াসুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক হেতেম খাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে এই জানাজা সম্পন্ন হয়। এতে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, মরহুমের সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

জানাজা শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে শরিক হন। এ সময় রাসিক প্রশাসক মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সিটি কর্পোরেশনে মরহুমের কর্মনিষ্ঠা ও সেবামূলক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার