বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › সুলতানাবাদ জামে মসজিদ ও এলাকার সার্বিক বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময়

সুলতানাবাদ জামে মসজিদ ও এলাকার সার্বিক বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :

: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নগর ভবনে সুলতানাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময়।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন নগরীর সুলতানাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুধবার বিকেলে রাজশাহী নগর ভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুলতানাবাদ জামে মসজিদ ও সংলগ্ন মাদ্রাসার সার্বিক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার নাগরিক সুবিধা ও সামগ্রিক নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সুলতানাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এম জিন্নাহ এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসার সাধারণ সম্পাদক এনায়েত আলী মিঠু। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল আবেদীন ও সাধারণ সম্পাদক খাবিরুল আলম লাল্টুসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার