শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীবাগমারায় নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা এক কাতারে বিএনপির সব পক্ষ

বাগমারায় নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা এক কাতারে বিএনপির সব পক্ষ

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাগমারা উপজেলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় দীর্ঘদিনের বিভক্তি ভুলে এক কাতারে দাঁড়াল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে নতুন করে চাঙা হয়ে উঠেছে তৃণমূলের নেতা-কর্মীরা। হাটগাঙ্গোপাড়ায় অনুষ্ঠিত এই জনসভা ঘিরে বিএনপির সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির দৃশ্যমান প্রকাশ ঘটেছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাটি আয়োজন করা হয় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়াকে বিজয়ী করার লক্ষ্যে। সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতা-কর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন সাধারণ মানুষ। এই বাস্তবতায় দলের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প ছিল না। তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে বলেন, অতীতে দায়িত্ব পালনে কোনো ভুল হয়ে থাকলে জনগণ যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং ধানের শীষে ভোট দিয়ে তাকে ও দলকে বিজয়ী করেন।

সভায় রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি ও তাদের সহযোগীরা এখন অপপ্রচারকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মাঠের রাজনীতিতে টিকতে না পেরে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বাগমারার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে ব্যালটের মাধ্যমে।

অন্যান্য বক্তারা বলেন, বাগমারা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এখন এক ছাতার নিচে। প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ ও ভোটের মাঠে বিএনপি এখন দৃশ্যমানভাবে সক্রিয়। তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতি ও উদ্দীপনা প্রমাণ করে, ধানের শীষ বাগমারার মানুষের অস্তি-মজ্জায় মিশে আছে। অতীতেও বিএনপির কর্মীরা অন্য কোনো প্রতীকে ভোট দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক শীর্ষ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা। জনসভায় ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো মাঠজুড়ে স্লোগান, করতালি ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তাঁতিদল উপজেলা আহ্বায়ক মামুনুর রশিদ মামুন এবং যুবদল নেতা শাহাদাত হোসেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
রাজশাহীতে বৃষ্টি উপেক্ষা করে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৭৮০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ আটক ১

জলবায়ু সহনশীলতা বাড়াতে নিয়ামতপুরে বৃক্ষরোপণ ও বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন

অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

দৈনিক উপচার