শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদরাজশাহী উন্নয়নে পদ্মা ব্যারেজ, কৃষিঋণ মওকুফ ও বরেন্দ্র প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা তারেক রহমানের

রাজশাহী উন্নয়নে পদ্মা ব্যারেজ, কৃষিঋণ মওকুফ ও বরেন্দ্র প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা তারেক রহমানের

favicon
মো: নুরে ইসলাম মিলন:-

জনসভায় উপস্থিত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু এবং কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, রাজশাহী অঞ্চলের উন্নয়নে কৃষি ও পানির টেকসই সমাধান অপরিহার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে নেওয়া বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করে তিনি বলেন, “বরেন্দ্র প্রকল্পের ফলে এই অঞ্চলে একসময় খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। কিন্তু গত ১৬ বছরে এই প্রকল্পকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছে। আমরা সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করব এবং খালগুলো খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনব।”

পদ্মা ব্যারেজ প্রসঙ্গে তিনি বলেন, “আপনাদের সমর্থন পেলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেব। এটি বাস্তবায়িত হলে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ পুরো উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও মানুষের জীবনমানের আমূল পরিবর্তন আসবে।”

কৃষকদের জন্য বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা ‘কৃষি কার্ড’ চালু করব, যার মাধ্যমে কৃষকরা সহজ শর্তে ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশক পাবেন।” একই সঙ্গে তিনি ঘোষণা দেন, “আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।”

রাজশাহী অঞ্চলের অর্থনীতিতে আমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই অঞ্চলে বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। আমরা আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার নির্মাণ করব, যাতে কৃষক ন্যায্যমূল্য পান।”

আইটি ও কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, “রাজশাহীতে আইটি পার্ক আছে, কিন্তু কাজ নেই। আমরা এটিকে কার্যকর করে আইটি দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।” পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলে দেশে ও বিদেশে কারিগরি দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “খালেদা জিয়া নারীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা মাসিক রাষ্ট্রীয় সহায়তা পাবেন।”

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান জানান, রাজশাহী অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে, যাতে চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়।

আগামী নির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াই উল্লেখ করে তিনি বলেন, “১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গণতন্ত্রের পথে যাবে, নাকি অন্য পথে—সে সিদ্ধান্ত নেবে জনগণ।” তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়ে বলেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। যারাই গণতন্ত্র ও শান্তিতে বিশ্বাসী, আমরা তাদের সঙ্গে আছি।”

জনসভায় উপস্থিত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “১২ তারিখ পর্যন্ত এদের দেখভালের দায়িত্ব আপনাদের। আর বিজয়ী হলে ১৩ তারিখ থেকে আপনাদের দেখভালের দায়িত্ব এদের।”

সবশেষে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “৭১-এর স্বাধীনতার মতো ২৪-এর গণ–অভ্যুত্থানের অর্জনও আমাদের রক্ষা করতে হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে জনগণের শাসন কায়েম করাই আমাদের লক্ষ্য।”

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার