রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমশিক্ষারাবিতে মশা নিধনে রাকসুর কীটনাশক স্প্রে

রাবিতে মশা নিধনে রাকসুর কীটনাশক স্প্রে

favicon
স্টাফ রিপোর্টার :
রাবিতে মশা নিধনে রাকসুর কীটনাশক স্প্রে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে কার্যক্রম চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ। 

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে মশার প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে রাকসুর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, পরিকল্পনা অনুযায়ী একাধিক টিমে বিভক্ত হয়ে সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক ছিটান। কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা, প্যারিস রোডসংলগ্ন ড্রেন ও নর্দমাসহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে অতিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগ স্বস্তি এনে দিয়েছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, মশা নিধনের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হলে এবং ড্রেন পরিষ্কার ও পানি জমে থাকা রোধ করা গেলে এ কার্যক্রম আরও কার্যকর হবে। তিনি রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানান।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত রাখতে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি কমাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এটি একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, এ কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাকসুর সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু এবং কার্যনির্বাহী সদস্য ইমজিয়াউল হক কামলি।

রাবিতে মশা নিধনে রাকসুর কীটনাশক স্প্রে
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৫ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার