শনিবার , ১৬ মে ২০২৬
হোমসারাদেশবাংলাদেশের ভিসা না পাওয়ায় ভারতীয় আইসিসি কর্মকর্তা আসছেন একজন

বাংলাদেশের ভিসা না পাওয়ায় ভারতীয় আইসিসি কর্মকর্তা আসছেন একজন

favicon
উপচার ডেস্ক :-

ছবি সংগ্রহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আইসিসি বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনা করতে ঢাকায় আসছে একটি প্রতিনিধি দল।

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বৈঠকে আইসিসির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির দুজন প্রতিনিধি আসার কথা ছিল।

প্রথমে দুজন প্রতিনিধি আসার কথা থাকলেও মিটিংয়ে যোগ দিতে আসছেন একজন। ভারতীয় সেই আইসিসি প্রতিনিধি ভিসা না পাওয়ায় আসা হচ্ছে না, যার ফলে একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আসছেন বাংলাদেশে।

বিসিবি এবং বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা, ভেন্যু ও ঝুঁকি মূল্যায়নের বিভিন্ন দিক আলোচনা হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৭ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার