শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে যুবদলের খাবার বিতরণ কর্মসূচি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে যুবদলের খাবার বিতরণ কর্মসূচি

favicon
মো: সুরুজ আলী:-

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিভিন্ন স্তরের পথচারী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সভাপতি আলতাব হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন, মহানগর যুবদলের সদস্য সাগরসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় যুবদল নেতা আতাউর রহমান বাঁধন তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহানগর যুবদলের পক্ষ থেকে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি সকলের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষের দোয়া প্রয়োজন।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার