মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমসারাদেশভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে দলদলী ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮)।

স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থান তদন্ত করেছেন। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে এবং ট্রলিটি আটক করে রাখা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার