মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমসারাদেশরাজশাহীতে এনসিপিতে অভ্যন্তরীণ সংকট তীব্র
"সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ"

রাজশাহীতে এনসিপিতে অভ্যন্তরীণ সংকট তীব্র

favicon
মো: সুরুজ আলী:-

সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটিকে ঘিরে তীব্র অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে এসেছে। জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারসহ দলীয় সংকটের দ্রুত সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা কমিটির একাংশের নেতা-কর্মীরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে পদত্যাগ করে রাজপথে নেমে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার দুপুর ২টায় রাজশাহী মহানগরীর সিএনবি জুলাই স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতেই নেতারা গত ১ ডিসেম্বর রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিকদের সঙ্গে এমন ঘটনা তাদের কাম্য নয় এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনের শুরুতেই এই বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের প্রতি অবস্থান স্পষ্ট করায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু। তিনি অভিযোগ করেন, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহীতে এনসিপিকে ঘিরে নোংরা রাজনীতি চলছে, যা আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক কমিটি রাজশাহীতে সহজে প্রতিষ্ঠিত হয়নি; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়েই এই দল দাঁড়িয়েছে। সেই দলের নাম ব্যবহার করে নোংরামি চলতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

নাহিদুল ইসলাম সাজু আরও বলেন, বাংলাদেশে এখনো পরিশ্রমী ও ত্যাগীদের যথাযথ সম্মান দেওয়া শেখা হয়নি। যোগ্যতার পরিবর্তে বয়সকে অগ্রাধিকার দিয়ে অনেককে পিছিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যোগ্যতা কি শুধু বয়স দিয়েই নির্ধারিত হয়? তিনি দাবি করেন, রাজনীতি তারা জনগণের জন্য করেন, ব্যক্তিস্বার্থের জন্য নয়।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১১ বছর রাজপথের আন্দোলন-সংগ্রাম, নানা চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি রাজনীতি করেছেন। এমনকি ক্রসফায়ারের আসামির মতো ভয়ংকর সময়ও পার করতে হয়েছে। এরপরও বয়সের অজুহাতে তাকে এবং অনেক পরীক্ষিত কর্মীকে অবমূল্যায়ন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। মাঠে না থাকা ও সংগ্রামে অংশ না নেওয়া ব্যক্তিদের বেশি যোগ্য বিবেচনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে নাহিদুল ইসলাম সাজু বলেন, রাজশাহী জেলা কমিটিকে যোগ্যতার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করতে হবে এবং বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। অন্যথায় তাদের অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে স্পষ্ট করে বলেন, তারা লোভ-লালসার রাজনীতি চান না এবং কোনোভাবেই দলকে ধ্বংসের পথে যেতে দেবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুল বাসির, এনসিপির সাংগঠনিক সম্পাদক ইফাত উদ্দিন আবির, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, সদস্য নিজাম উদ্দিন রেজা, আজিজুল ইসলামসহ জেলা কমিটির একাংশের অন্যান্য নেতা-কর্মীরা।

নেতারা জানান, দ্রুত সাংগঠনিক সংকটের সমাধান না হলে তারা সম্মিলিতভাবে পদত্যাগ করবেন এবং পুনরায় রাজপথে নেমে আন্দোলনের ডাক দেবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৮ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার