শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান: মাহফুজুর রহমান রিটন

ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান: মাহফুজুর রহমান রিটন

favicon
স্টাফ রিপোর্টার :
ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান: মাহফুজুর রহমান রিটন
'কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ অতিথিবৃন্দ।

শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবাসহ প্রতিটি ক্ষেত্রে রাজশাহী মহানগরীকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক্সাম কেয়ার সেন্টার, রাজশাহীর উদ্যোগে আয়োজিত 'কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক মেরিট টেস্ট, মেগা ট্যালেন্ট সার্চ, মডেল টেস্ট-১ ও মডেল টেস্ট-২ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাসিক প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে তরুণ প্রজন্মের মেধা ও নৈতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি হবে। তাই কেবল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এখন থেকেই দেশপ্রেম, সততা, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধের চর্চা করার আহ্বান জানান তিনি।

নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক বিনোদন সুবিধার পরিকল্পনার কথা তুলে ধরে রাসিক প্রশাসক আরও বলেন, শিক্ষানগরী রাজশাহীকে কোনোভাবেই পিছিয়ে রাখা হবে না। নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নগরীতে নতুন খেলার মাঠ ও আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ, নারীদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার জন্য বিশেষ ক্লাব প্রতিষ্ঠা এবং প্রবীণ নাগরিকদের অবসর সময় কাটানোর জন্য সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এক্সাম কেয়ার সেন্টারের পরিচালক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।