মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমসারাদেশজেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন সাবেক মেয়র মিজান
বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন সাবেক মেয়র মিজান

favicon
স্টাফ রিপোর্টার :-

বিএনপি/সাধারণ/৭৭/৩/২০২৬ নম্বর স্মারকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দীর্ঘদিন পর দলীয় রাজনীতিতে স্বস্তির খবর পেলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তাঁর বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে রাজশাহী জেলা বিএনপির সদস্যপদ ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি/সাধারণ/৭৭/৩/২০২৬ নম্বর স্মারকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাঁকে পুনরায় দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান আবারও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সদস্যপদ ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিজান বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, রাজশাহী-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং তাঁর দুর্দিনে পাশে থাকা দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তানোর বিএনপির রাজনীতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার