বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ডিজিটাল আসক্তি প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাসিক প্রশাসকের

ডিজিটাল আসক্তি প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাসিক প্রশাসকের

favicon
স্টাফ রিপোর্টার :
ডিজিটাল আসক্তি প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাসিক প্রশাসকের
রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা।

আধুনিক প্রযুক্তির অবাধ প্রসারের যুগে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ভয়াবহ ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক এক বিশেষ সেমিনার, শিক্ষার্থীদের সবক প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক অবদান রয়েছে। তবে মুদ্রার অপর পিঠের মতো এর নেতিবাচক ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কেও আমাদের সমানভাবে সচেতন থাকতে হবে। প্রযুক্তির অন্ধ অনুকরণ ও অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য ও নৈতিকভাবে দুর্বল করে দিচ্ছে। তাই ডিজিটাল প্রযুক্তির সুফলগুলো অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করতে হবে এবং এর ক্ষতিকর দিকগুলো দৃঢ়তার সাথে পরিহার করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের পারিবারিক নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

দেশের সামগ্রিক উন্নয়ন ও আগামীর রাজনীতির প্রসঙ্গ টেনে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর গৃহীত জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়ন পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি নগর উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আদর্শ মহানগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ইসলামের দৃষ্টিতে প্রযুক্তির পরিমিত ব্যবহার ও নৈতিক অবক্ষয় রোধের উপায় নিয়ে মূল্যবান আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মা'আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু এবং যুবনেতা আবির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা শেষে কোমলমতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রামেক ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত
আরএমপি কমিশনারের সঙ্গে বিএসটিএস ও আরজেপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আরএমপি কমিশনারের সঙ্গে বিএসটিএস ও আরজেপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ওষুধ ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস আরএমপির
ওষুধ ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস আরএমপির
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
জননিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় জোরদারে বিআইআরসি কমান্ড্যান্ট ও রাজশাহী রেঞ্জ ডিআইজির বৈঠক
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের ২য় দিনের পরীক্ষা সম্পন্ন
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের ২য় দিনের পরীক্ষা সম্পন্ন
রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস
রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
বাগমারায় বিস্ফোরক ও নাশকতা মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে
বাগমারায় বিস্ফোরক ও নাশকতা মামলায় আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে