রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদনতুন বইয়ের ঘ্রাণে শিক্ষাবর্ষের শুরু, রাজশাহীতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষাবর্ষের শুরু, রাজশাহীতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

favicon
মো: নুরে ইসলাম মিলন:-

সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

বছরের প্রথম দিনেই নতুন শিক্ষাবর্ষের আনন্দ নিয়ে রাজশাহীতেও শুরু হয়েছে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় ও নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান হাসান জানায়, নতুন বছরের প্রথম দিনেই বই পেয়ে তার খুব ভালো লাগছে। নতুন বই মানেই নতুন প্রস্তুতি, এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করা যাবে বলে সে জানায়। একই বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা নিশাত অনুভূতি প্রকাশ করে বলে, নতুন বইয়ের গন্ধ আর নতুন পাতা উল্টানোর আনন্দ আলাদা। কোনো আনুষ্ঠানিক উৎসব না থাকলেও বই পেয়ে সে খুব খুশি।

নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। পাঠ্যবই হাতে থাকলে শিক্ষার্থীরা ক্লাসের পাঠ সহজে অনুসরণ করতে পারে এবং বাড়িতে পড়াশোনার পরিকল্পনা করতে সুবিধা হয়। এ কারণে সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শর্ত। তিনি জানান, বিদ্যালয়ে ষষ্ঠ ও নবম শ্রেণির বই পাওয়া গেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জানুয়ারির মধ্যেই সব বই পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আখতার ফারুক বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া মানসিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং নিয়মিত পাঠদানে গতি আসে।

রাষ্ট্রীয় শোকের কারণে এবার কোনো বই উৎসবের আয়োজন করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার বুধবার থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পন্ন করা হয়। তবে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে বই সংগ্রহ করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় প্রি-প্রাথমিক পর্যায়ে পাঠ্যবইয়ের মোট চাহিদা ৪১ হাজার ৬২৬টি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চাহিদা ১১ লাখ ১৯ হাজার ২০৪টি। জেলার নয়টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের চাহিদার শতভাগ পাঠ্যবই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আনোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই সব প্রাথমিক স্তরের বই সরবরাহ সম্পন্ন হওয়ায় জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে।

তবে মাধ্যমিক পর্যায়ে বই সরবরাহে এখনো ঘাটতি রয়েছে। জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান জানান, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২৩ লাখ ৩৫ হাজার ৪৬৫ কপি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত পাওয়া গেছে ৯ লাখ ৭৮ হাজার ৬৭৫ কপি, যা মোট চাহিদার ৪১ দশমিক ৯০ শতাংশ। এসএসসি ভোকেশনাল পর্যায়ে ২ লাখ ৯০ হাজার ৮০ কপি বইয়ের চাহিদার বিপরীতে বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩০০ কপি। দাখিল ও ইবতেদায়ি পর্যায়ে ১০ লাখ ৬৯ হাজার ১০১ কপি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৬ লাখ ৩৬ হাজার ১৭১ কপি।

তিনি আরও জানান, যেসব বই ইতোমধ্যে পাওয়া গেছে সেগুলো সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণির অবশিষ্ট বই এখনো আসেনি, তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব বই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বই আসামাত্রই বিদ্যালয়ে সরবরাহ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপা, বাঁধাই ও কাটিং সম্পন্ন করে বিতরণের জন্য উপজেলায় পাঠানো হয়েছে। অন্যদিকে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৭৮ দশমিক ৭২ শতাংশ ছাপা শেষ হয়েছে এবং এর মধ্যে ৫৮ দশমিক ৬৮ শতাংশ ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছালে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং শিক্ষাবর্ষ শুরুর প্রতি আগ্রহ তৈরি হয়। তাই অবশিষ্ট বই দ্রুত সরবরাহ নিশ্চিত করে সব শিক্ষার্থীর হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০১ জানুয়ারি ২০২৬
দৈনিক উপচার