শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

favicon
ফয়সাল আজম অপু :
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু
নিহত আব্দুল আলীম (৫০)।


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে আব্দুল আলীম (৫০) নামে এক এসআইয়ের মৃত্যু হয়েছে। 

জানা যায়, পুলিশ লাইন্স মাঠে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই আব্দুল আলীম (৫০) অসুস্থ হলে তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পুলিশ লাইন্সে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।  

সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 
মৃত আব্দুল আলীম পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার মৃত বন্দের আলীর ছেলে। 

ওসি বলেন, বিকালে পুলিশ লাইন্স মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।