দুর্গাপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর দুর্গাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনার সঙ্গে দুর্গাপুর প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ইউএনও মাশতুরা আমিনা বলেন, “দুর্গাপুরের সাংবাদিকরা উপজেলার চক্ষু ও কর্ণ হিসেবে কাজ করবেন।” তিনি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সকল প্রকার তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
ইউএনও আরও বলেন, উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রশাসনের জন্য অত্যন্ত সহায়ক। এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কার্যক্রমে অনিয়মসহ নানা বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কুরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল হাসনাত, ক্রাইম রিপোর্টার মো. মনিরুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেদ, সিনিয়র সাংবাদিক মো. মোবারক হোসেন শিশির, মো. মিজান মাহি, মো. আজহারুল ইসলাম বুলবুল, মো. মোফাজ্জল হোসেন মায়া, রাজু আহম্মেদ, গোলাম রসূল, শফিকুল ইসলাম, মাসুদ রানা তুষার, মমিন জাদরান, মশিউর রহমান মানিক, আল-আমিন, নাহিদ ইসলাম, ডা. আমিনুল ইসলাম, শাহিনুর রহমান আকাশ, জাহাঙ্গীর আলম আকাশ, আশরাফুল ইসলাম, শাহিন ইসলাম, মেহেদি হাসান, আকাশ, রাকিবুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী, সাধারণ সম্পাদক জিএম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক এজাজুল হক মুন্না প্রমুখ।