মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › আজকের শীর্ষ সংবাদ › উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর
গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

favicon
উপচার ডেস্ক :-

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে।

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উত্তরার সাত নম্বর সেক্টরে অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবনে এই আকস্মিক হামলা চালানো হয়।

ঘটনার বিবরণ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান, সকালে তিনি যখন প্রাতরাশ করছিলেন, তখন হঠাৎ করেই চারদিক থেকে তাঁর বাসভবনে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সকালের দিকে বাসায় পর্যাপ্ত লোকবল না থাকার সুযোগে বাইরে থেকে এই হামলা চলে। দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। তবে প্রধান ফটক তালাবদ্ধ থাকায় হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা এগারোটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে হামলার খবর পেয়েই পুলিশের একটি দল দ্রুত সেখানে অবস্থান নেয়। ততক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করায় কাউকে সরাসরি আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে জানা যায়, ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল এই ঘটনায় অংশ নেয়। তারা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ক্ষতিসাধন করে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বিক্ষোভকারীরা জি এম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনের সড়কে মিছিল করে অবস্থান নেয়। সেখানে জুলাই অভ্যুত্থানের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে তাঁর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ অক্টোবর ২০২৬
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে জিরো টলারেন্স নীতি কার্যকরের আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনেমা হল আধুনিকায়ন ও চলচ্চিত্রশিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

সংসদের আগেই দলীয় এমপিদের নিয়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে ইপিআই ও এইচপিভি টিকাদান অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

সাইবার ঝুঁকি প্রতিরোধে দেশে তৈরি নতুন প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘গোল্ডলাইফ শিল্ড’

তেজগাঁওয়ে ককটেল নিক্ষেপ: সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের খুঁজছে পুলিশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

দৈনিক উপচার