বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকায় পদ্মাপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রাজশাহীতে পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত ও প্রান্তিক পরিবারের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে আবারও এগিয়ে এসেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত পঞ্চবটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল ১০০ পরিবারের মাঝে এসব জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারের হাতে চাল, ভোজ্যতেল, আটা বা ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেওয়া হয়। আকস্মিক দুর্যোগের মধ্যে এমন সহায়তা পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে রাজশাহীর অসহায়, মেহনতি ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। পদ্মাপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বিতরণ কার্যক্রমে রাজশাহী মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে সংলগ্ন নিচু এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। কাজ ও জীবিকার সংকটে থাকা এসব পানিবন্দী পরিবারের মাঝে সময়োপযোগী এ খাদ্য সহায়তা কিছুটা হলেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার