রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীজমি রেজিস্ট্রেশন ব্যবস্থা পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে দলিল লেখকদের সমাবেশ

জমি রেজিস্ট্রেশন ব্যবস্থা পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে দলিল লেখকদের সমাবেশ

favicon
স্টাফ রিপোর্টার:

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন রাজশাহী জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়ার কৃত্রিম জটিলতা নিরসন, ভূমি অফিসের আমলাতান্ত্রিক হয়রানি বন্ধ এবং পেশাগত অস্তিত্ব রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন দলিল লেখকরা। সাব-রেজিস্ট্রি অফিসের বর্তমান কার্যক্রম বহাল রাখা এবং দলিল লেখকদের পেশাগত সুরক্ষায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী জেলা সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পবা উপজেলা দলিল লেখক সমিতি শেড প্রাঙ্গণে এ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলিল লেখক প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এস এম আয়নাল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সানাউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষ একদিনের মধ্যেই অত্যন্ত সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় জমি রেজিস্ট্রি সেবা পাচ্ছেন। তবে একটি অসাধু ও স্বার্থান্বেষী আমলাতান্ত্রিক চক্র নিজেদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অনৈতিক সুবিধা নেওয়ার লক্ষ্যে জমি রেজিস্ট্রির পুরো দায়িত্ব ভূমি অফিসের অধীনে স্থানান্তরের ষড়যন্ত্র করছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ ভূমিসেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হবে এবং ঘুষ, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণহীন রূপ নেবে বলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষায় ৭ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আধুনিকায়নের অজুহাতে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের বিপরীতে ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানীয় ভাতা নির্ধারণ, লাইসেন্সধারী দলিল লেখক ব্যতীত অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে স্পষ্ট সরকারি প্রজ্ঞাপন জারি, এবং সংশ্লিষ্ট সমিতি বা কমিটির সুপারিশ ছাড়া কোনো অনভিজ্ঞ ব্যক্তিকে নতুন লাইসেন্স প্রদান না করা। এছাড়া সরকারি খরচে প্রতিটি থানা ও জেলা কার্যালয় চত্বরে দলিল লেখকদের জন্য উপযুক্ত বসার স্থান ও নামাজের ঘর নির্মাণ, জমি গ্রহীতা ও দাতার সরবরাহ করা তথ্যে কোনো আইনি জটিলতা দেখা দিলে নির্দোষ দলিল লেখকদের আসামি না করা এবং অবিলম্বে স্বায়ত্তশাসিত ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হক, পবা দলিল লেখক সমিতির আহসান হাবীব বাবু, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ইদ্রিস আলী, সামছুর রহমান ও মামুনুর রশীদ, দুর্গাপুর দলিল লেখক সমিতির আজিজুল হক বাচ্চু ও আলমগীর হোসেন, চারঘাট দলিল লেখক সমিতির ইয়াচিন আলী ও রুস্তম আলী, পুঠিয়া দলিল লেখক সমিতির আফজাল হোসেন, তানোর দলিল লেখক সমিতির আব্দুস সামাদ প্রাং, গোদাগাড়ী দলিল লেখক সমিতির গিয়াস উদ্দিন এবং বাঘা দলিল লেখক সমিতির শাহিন আলমসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্থাপিত ৭ দফা যৌক্তিক দাবি অবিলম্বে মেনে না নেওয়া হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসে কর্মবিরতিসহ কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার