রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীশিবগঞ্জ সীমান্তে ডগ স্কোয়াডের অভিযানে হেরোইনসহ আটক ২

শিবগঞ্জ সীমান্তে ডগ স্কোয়াডের অভিযানে হেরোইনসহ আটক ২

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে আটক দুই মাদক কারবারি এবং জব্দ করা মাদকদ্রব্য।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি চৌকস বিশেষ টহল দল প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডসহ শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় এ সমন্বিত অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে সন্দেহভাজন হিসেবে তাদের তল্লাশি করা হয়। এ সময় ৯ গ্রাম হেরোইনসহ শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিদের সোপর্দ করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত মাদক আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরণথাবা থেকে সুরক্ষা দিতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জমি রেজিস্ট্রেশন ব্যবস্থা পরিবর্তনের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে দলিল লেখকদের সমাবেশ

রাবি ক্যাম্পাসে আদিবাসী উৎসবের রঙ: সাড়ম্বরে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ওঝা-বৈদ্যের কুসংস্কার ছাড়ুন, সাপে কাটলে হাসপাতালে যান: রাজশাহীর কর্মশালায় পুলিশ কমিশনার

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে নাগরিক দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার’ অনুষ্ঠিত

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দায়িত্ব গ্রহণ

দৈনিক উপচার