মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, ভর্তি আরও ২১ রোগী

রামেক হাসপাতালে ডেঙ্গুতে তরুণের মৃত্যু, ভর্তি আরও ২১ রোগী

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় (২৪) নামের এক ডেঙ্গু আক্রান্ত তরুণের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা ছিলেন। সোমবার ভোর ৪টা ১০ মিনিটে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হৃদয়কে রোববার সকাল সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ভর্তির মাত্র ২৪ ঘণ্টার মাথায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।

এদিকে রাজশাহী অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে আরও ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। নতুন ভর্তি ও ছাড়পত্রের পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় আরও তিনজন বেড়েছে।

সোমবার সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৮২ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ভোলাহাটের এক তরুণের মৃত্যু হয়েছে। প্রতিদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার