মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীবাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে শিমুল হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে মো. শিমুল (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ইসলাম আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের আফসার মণ্ডলের ছেলে। র‍্যাব জানায়, শিমুল হত্যা মামলার ছায়া তদন্তে ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার অকাট্য তথ্য-প্রমাণ মিলেছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জোতকাদীপুর এলাকায় চোর সন্দেহে মো. শিমুল ও মো. শমজান নামের দুই যুবককে আটক করে স্থানীয় কিছু ব্যক্তি। এরপর তাদের ওপর দফায় দফায় নির্মম গণপিটুনি চালানো হয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার সকালে র‍্যাব-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্বরোচিত এই হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত ইসলাম আলী। নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অবস্থান শনাক্ত করে মহানগরীর সবজীপাড়া থেকে তাকে আইনের আওতায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গণপিটুনিতে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার