বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › মান্দায় সামান্য বৃষ্টিতেই গ্রামীণ সড়কে হাঁটুসমান কাদা
চার গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

মান্দায় সামান্য বৃষ্টিতেই গ্রামীণ সড়কে হাঁটুসমান কাদা

favicon
মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হাট ফতেপুর-পারশিমলা সংযোগ সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদার সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ।

নওগাঁর মান্দা উপজেলায় সামান্য বৃষ্টিতেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক হাঁটুসমান কাদায় পরিণত হয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন ওই অঞ্চলের চারটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। সামান্য মেঘলা আকাশ বা এক পশলা বৃষ্টি নামলেই সড়কটির এমন বেহাল দশা হয় যে, পুরো এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের হাট ফতেপুর থেকে পারশিমলা গ্রামে যাতায়াতের একমাত্র সংযোগ সড়কটির প্রায় আধা কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। হাট ফতেপুর থেকে আবিদপাড়া ক্লিনিক পর্যন্ত অংশটিতে অতীতে ইট বিছানো (এইচবিবি) হলেও, ক্লিনিক থেকে নির্মাণাধীন নতুন পাকা সড়কের সংযোগস্থল পর্যন্ত দীর্ঘ অংশটি এখনও সম্পূর্ণ কাঁচা। ফলে বর্ষা বা সামান্য বৃষ্টিপাত হলেই পুরো কাঁচা সড়কটি তীব্র জলাবদ্ধতা ও গভীর কাদায় একাকার হয়ে যায়।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলে সড়কটির কাঁচা অংশে হাঁটুসমান গভীর কাদার সৃষ্টি হয়। এ সময় রিকশা, ভ্যান, অটোরিকশা কিংবা মোটরসাইকেলের মতো যান চলাচল তো দূরের কথা, সাধারণ পথচারীদের পক্ষে পায়ে হেঁটে পাড়ি দেওয়াও কার্যত অসম্ভব হয়ে ওঠে। এর ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থী, জরুরি চিকিৎসার প্রয়োজনে থাকা অসুস্থ রোগী এবং বয়স্ক নারী-পুরুষদের যাতায়াতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া স্থানীয় কৃষকেরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত কৃষিপণ্য যথাসময়ে হাট-বাজারে নিতে না পেরে আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এলাকাবাসী আরও জানান, মানুষের এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে ইতিপূর্বে স্থানীয় বিভিন্ন সমাজসেবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে কয়েক দফা ভাঙা ইট ও খোয়া ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছিলেন। কিন্তু অপরিকল্পিত অবকাঠামো এবং বৃষ্টির পানির তোড়ে কাদার সাথে সেসব ইট দেবে গিয়ে কোনো স্থায়ী সমাধান মেলেনি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ও নিরুপায় এলাকাবাসীর এখন একটিই দাবি, চার গ্রামের মানুষের ভাগ্য বদল ও নিয়মিত যাতায়াত স্বাভাবিক রাখতে কালক্ষেপণ না করে দ্রুত এই কাঁচা অংশটি পাকাকরণ বা টেকসই সংস্কার করা হোক।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. গোলাম আজম জানান, সড়কটির বর্তমান করুণ পরিস্থিতি ও স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে এবং খুব দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটির স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার