শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীনিয়ামতপুরে পৃথক এলাকায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে পারিবারিক কলহ ও মানসিক অবসাদ

নিয়ামতপুরে পৃথক এলাকায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে পারিবারিক কলহ ও মানসিক অবসাদ

favicon
এস এম রকিবুল হাসান,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক দুটি এলাকা থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন গলায় ফাঁস দিয়ে এবং অপরজন বিষপানে প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মানসিক ভারসাম্যহীনতা এবং দাম্পত্য কলহের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দুটি ঘটেছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫) দীর্ঘদিন ধরে তীব্র মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা প্রাত্যহিক কাজের জন্য বাড়ির বাইরে গেলে সেই সুযোগে সবার অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরবর্তীতে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে অবগত করলে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটে। প্রায় ছয় বছর আগে একই এলাকার মিঠুন চন্দ্রের সাথে বিয়ে হওয়া স্মৃতি কর্ণী (২৫) নামের এক গৃহবধূ পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামীর ওপর অভিমান করে বিষপান করেন। বিষক্রিয়া ছড়িয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে রাত এগারোটার দিকে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে স্বজনরা নিথর দেহ নিজ বাড়িতে ফিরিয়ে আনেন।

এসব ঘটনার বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম জানান, উভয় ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে সুনতি বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার