শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে টেকসই নগর উন্নয়নে আধুনিক ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মোনাজাতরত অবস্থায় প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।

পরিবেশবান্ধব টেকসই নগরায়ণ ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) এলজিসিআরআরপি (লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট) প্রকল্পের আওতায় ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন নির্ধারিত স্থানে এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের নকশা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে দুইতলা বিশিষ্ট ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণ করা হবে। তবে ভবিষ্যৎ সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদী চাহিদার কথা বিবেচনায় রেখে ভবনটির কাঠামো ও পাইলিং পাঁচতলা পর্যন্ত নির্মাণের উপযোগী করে স্থাপন করা হচ্ছে। সম্পূর্ণ পরিবেশবান্ধব স্থাপত্যশৈলীতে নির্মিতব্য এ ভবনে আধুনিক জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা, প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহার ও নাগরিক সেবার আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ে তুলতে টেকসই অবকাঠামোর কোনো বিকল্প নেই। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর ভৌত অবকাঠামো উন্নয়ন, সামগ্রিক সবুজায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার গুণগত মানোন্নয়নে ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিবেশবান্ধব বহুতল ভবন নির্মাণ সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তারা জানান, নগর উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতা ও পরিবেশবান্ধব ধারণার বাস্তবায়ন জরুরি। এই গ্রিন বিল্ডিং চালু হলে একদিকে যেমন নাগরিক সেবার পরিসর বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
অপরাধমুক্ত সমাজ গঠনে এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক উঠান বৈঠক

হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল আরএমপি

রাজশাহীতে কিশোর গ্যাং, ফুটপাত দখল ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ

রাজশাহীর রেশম কারখানা পরিদর্শনে গয়েশ্বর চন্দ্র রায়, পাশে ছিলেন রাসিক প্রশাসক রিটন

মাদক-জুয়া প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান: কাটাখালীতে বিট পুলিশিং অনুষ্ঠিত

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

জীববৈচিত্র্য রক্ষায় ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করলেন আরডিএ চেয়ারম্যান সুইট

দৈনিক উপচার