রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে মীরেরচক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।
রোববার (৩০ আগস্ট) বিকেলে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ মীরেরচক জামে মসজিদের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান অবকাঠামোগত কার্যক্রম এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক নানা বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মসজিদ কমিটির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় মীরেরচক জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।