শুক্রবার , ১৫ মে ২০২৬
হোমসারাদেশহাদি ভাইয়ের বাংলাদেশে জীবন দেব-জুলাই দেব না

হাদি ভাইয়ের বাংলাদেশে জীবন দেব-জুলাই দেব না

favicon
মহুয়া জান্নাত (মৌ) জুলাই বীর কন্যা, রাজশাহী :-

মহুয়া জান্নাত (মৌ), জুলাই বীর কন্যা।

রাজশাহীর রাজনীতি কোনো মুখোশের খেলা নয়। এই শহরের মাটি কোনো দালাল তৈরির কারখানা নয়, আর কোনো রাজনৈতিক লেবেল ব্যবহার করে অপরাধ ঢাকার জায়গাও নয়। জুলাই আমাদের কাছে কোনো আবেগী স্লোগান নয়, এটি একটি আত্মত্যাগের ইতিহাস, একটি শপথের নাম। সেই জুলাইকে ব্যবহার করে যদি কেউ রাজশাহীতে সুবিধাবাদ, দুর্নীতি ও অপরাধের রাজনীতি কায়েম করতে চায়, তবে তা এই মাটিতে কখনোই গ্রহণযোগ্য হবে না।

রাজশাহীতে যদি এনসিপি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনায় রাজনীতি করতে চায়, তবে আওয়ামী লীগের দোসর, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া ব্যক্তিদের বাদ দিয়ে ভাইটাল পদে যোগ্য ও পরীক্ষিত আন্দোলনকারীদের দায়িত্ব দিতে হবে।

যারা আন্দোলনের বাইরে থেকে জুলাইকে পুঁজি করে কোটিপতি হয়েছে, অস্ত্র ও মাদক কারবারে জড়িয়েছে, নারী কেলেঙ্কারি ও নানা ধরনের দুর্নীতিতে লিপ্ত থেকেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ও দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা না নিলে রাজশাহীর মাটিতেই এই ভণ্ড রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে উঠবে, ইনশাআল্লাহ।

কে রাজশাহীতে রাজনীতি করবে আর কীভাবে করবে, সেই সিদ্ধান্ত কোনো সুবিধাভোগী গোষ্ঠী নেবে না। এই সিদ্ধান্ত নেবে রাজশাহীর বীর জুলাই যোদ্ধারা। যারা আন্দোলনের ‘আ’ তেও ছিল না, তাদের জন্য কোনো ছাড় নেই। অপরাধ, দুর্নীতি ও সুবিধাবাদের ওপর দাঁড়িয়ে রাজনীতি করার স্বপ্ন যারা দেখে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ রাজশাহীতেই সমাপ্ত হবে। বহু তামাশা দেখেছি, এবার স্পষ্ট করে এই বার্তা দিয়ে রাখছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে আমার ভূমিকার সাক্ষী রাজশাহীর মানুষ। রাজপথে যখন অন্যায় মাথাচাড়া দিয়েছে, তখন আমি নীরব থাকিনি। আন্দোলনের পর অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, লুটপাটকৃত মালামাল উদ্ধার ও ফেরত, বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত পেট্রোলিং এবং রাজশাহীর চিড়িয়াখানা ও বরেন্দ্র জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় আমি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছি বুক উঁচু করে।

গর্বের সঙ্গে বলতে পারি, জুলাইকে ব্যবহার করে আজ পর্যন্ত একবিন্দু পরিমাণ ব্যক্তিগত সুবিধা নেইনি। কারণ জুলাই আমার কাছে কোনো সিঁড়ি নয়। জুলাই আমার কাছে ন্যায়ের শপথ, আত্মত্যাগের শপথ এবং আপসহীন অবস্থানের শপথ। যারা জুলাইকে পুঁজি করে ক্ষমতা, অর্থ আর ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, তাদের সময় শেষ। জুলাই আর কারও মুখোশ হবে না, জুলাই আর কারও ব্যবসা হবে না।

আমি কোনো দলের দোসর নই, আমি কোনো সুবিধাভোগীর ছায়া নই। আমি রাজশাহীর রাজপথে দাঁড়িয়ে থাকা এক প্রতিবাদী কণ্ঠ।

মহুয়া জান্নাত (মৌ)
জুলাই বীর কন্যা, রাজশাহী।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার