শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নির্মল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী জেলা জুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা যুবদল। দিনব্যাপী এই ‘March for Tree Plantation’ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির শুরুতে রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেন। এরপর জেলার বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পরিচালনা করেন।

এ সময় রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফৈসাল সরকার ডিকো বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। আমাদের লক্ষ্য কেবল গাছ লাগানোই নয়, বরং রোপণ করা প্রতিটি চারাকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রকট প্রভাব মোকাবিলায় এবং তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাত রোধে ব্যাপক হারে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক দেখভাল নিশ্চিত করতে হবে।

চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিপুল তাঁর বক্তব্যে বলেন, “রাজশাহীর প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে এই পরিবেশবান্ধব উদ্যোগ ছড়িয়ে দিতে হবে। যুবসমাজকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, বৃক্ষরোপণ যেন কেবল একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং এটি একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ নিক।”

অনুষ্ঠানে রাজশাহী জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-সাবেক মেয়র চারঘাট পৌরসভার জাকিরুল ইসলাম বিপুল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, জেলা যুবদল নেতা রানা মণ্ডল, জেলা যুবদলের সদস্য রেন্টু, তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মরতুজা, কাকনহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রিমন ও এমদাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হিমেল, দুর্গাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক নাইমুল হক বিদ্যুত, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও মো. শাহরিয়ার সাজ্জাদ এবং যুবনেতা নাসির উদ্দিন নাফিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণ এর পাশাপাশি প্রতিটি রোপিত চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। রাজশাহীকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার