শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীদুর্যোগকালীন মানবিক সহায়তা জোরদারে রাজশাহীতে রেড ক্রিসেন্টের বিশেষ সভা অনুষ্ঠিত

দুর্যোগকালীন মানবিক সহায়তা জোরদারে রাজশাহীতে রেড ক্রিসেন্টের বিশেষ সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :

দুর্যোগকালীন মানবিক সহায়তা জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) কেন্দ্রীয় পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মো. তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য মো. আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, মো. আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

মতবিনিময় সভায় রাজশাহী জেলা ইউনিটের বর্তমান কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়া মানবিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণ, চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন এবং কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য পোষণ করেন বক্তারা। দুর্গত মানুষের শেষ ভরসা হিসেবে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় সভা থেকে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২১ আগস্ট ২০২৬
দৈনিক উপচার