বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরামেক হাসপাতালে অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে ছাত্রদলের স্মারকলিপি

রামেক হাসপাতালে অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে ছাত্রদলের স্মারকলিপি

favicon
স্টাফ রিপোর্টার :

বৃহত্তর রাজশাহীসহ গোটা উত্তরাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার প্রধান আশ্রয়স্থল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলমান নানা অব্যবস্থাপনা, অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট ৯ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের আস্থার এই চিকিৎসালয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র, অব্যবস্থাপনা ও জনবল সংকটের কারণে সাধারণ রোগী ও তাদের স্বজনেরা নিয়মিতভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। বহির্বিভাগে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা, কতিপয় চিকিৎসক ও অসাধু কর্মচারীর অসহযোগিতা, ওয়ার্ডগুলোর আশঙ্কাজনক অপরিচ্ছন্নতা, রোগীদের সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের হওয়া এবং চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ডে শিথিলতার অভিযোগ রয়েছে। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকের মতো জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে তীব্র শয্যা সংকট এবং জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতি ও দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা দামি যন্ত্রপাতি রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।

ছাত্রদলের পক্ষ থেকে স্মারকলিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাসপাতালের দালালচক্র এবং সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে। অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার সময় সিন্ডিকেট চক্র অতিরিক্ত ভাড়া আদায় করছে, মানহীন অ্যাম্বুলেন্স ব্যবহার করতে বাধ্য করছে এবং হাসপাতালের বাইরে থেকে নির্ধারিত অ্যাম্বুলেন্স আনতে বাধা সৃষ্টি করছে। এর ফলে রোগীরা একদিকে যেমন শারীরিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

হাসপাতালের এই নাজুক পরিস্থিতি উত্তরণে ছাত্রদলের পক্ষ থেকে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—২৪ ঘণ্টা কার্যকর অভিযোগ ও তথ্য সেল চালু করা, বহির্বিভাগে সেবার পরিধি ও জনবল বৃদ্ধি করা, চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করা, হাসপাতাল প্রাঙ্গণকে দালাল ও সিন্ডিকেটমুক্ত ঘোষণা করা, অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন করা, গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে শয্যা ও বিশেষায়িত ইউনিটের সক্ষমতা বাড়ানো এবং অচল চিকিৎসা সরঞ্জামগুলো দ্রুত মেরামতের মাধ্যমে সচল করা। পাশাপাশি হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার পরিধি বাড়ানো এবং অ্যাম্বুলেন্স সেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে অ্যাপভিত্তিক অনুমোদিত অ্যাম্বুলেন্স সেবা কিংবা নির্দিষ্ট ভাড়ার তালিকা চালুর জোরালো দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম ছাত্রদল নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং হাসপাতালে সুশাসন ফেরাতে ও রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্য সচিব ইমাদুল হক লিমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থানীয় ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ আগস্ট ২০২৬
দৈনিক উপচার