শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমরাজশাহীসবুজায়নের লক্ষ্যে আত্রাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ

সবুজায়নের লক্ষ্যে আত্রাইয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ

favicon
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন মসজিদে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার প্রতিটি মসজিদের প্রতিনিধির হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের বিকল্প নেই। মসজিদের আঙিনায় এসব গাছ রোপণ করা হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মুসল্লিদের জন্যও কল্যাণকর হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
সংবাদ ক্যাটাগরি

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার