বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠিত

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঐতিহাসিক সরদহ সরকারি কলেজ মাঠ থেকে এই ম্যারাথন শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই ম্যারাথনে এলাকার শত শত যুবক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সুফেল রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি মো. নুরুজ্জামান লিটন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শফিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম এবং জেলা শিবিরের সাহিত্য সম্পাদক মো. নাহিদ হাসান শুভসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। চলতি বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ উল্লেখ করে তারা দেশের বিপুল যুবসমাজকে শুধুই জনশক্তি হিসেবে নয়, বরং দক্ষ যুবসম্পদে রূপান্তর করতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানান। পাশাপাশি চারঘাটের স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান বক্তারা। একই সঙ্গে পুরো দেশকে মাদকমুক্ত এবং যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে প্রশাসন ও সরকারের কার্যকর সহযোগিতা কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম মর্তুজা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী বীরদের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ ও যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার