সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারাদেশগুঁড়িয়ে দেওয়া রাজশাহীর আ.লীগ কার্যালয়ের ইট–রড খুলে নিলেন ভাঙাড়ি ব্যবসায়ী ও ছিন্নমূলরা

গুঁড়িয়ে দেওয়া রাজশাহীর আ.লীগ কার্যালয়ের ইট–রড খুলে নিলেন ভাঙাড়ি ব্যবসায়ী ও ছিন্নমূলরা

favicon
স্টাফ রিপোর্টার :-

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কুমারপাড়ায় অবস্থিত দলটির কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। টানা কয়েক ঘণ্টা এস্কেভেটর দিয়ে ভাঙচুরের পর ভোর ৪টার দিকে ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর শুক্রবার সকালে ভাঙা ভবন থেকে ইট, রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী খুলে নিয়ে যেতে দেখা যায় ভাঙাড়ি ব্যবসায়ী ও ছিন্নমূল মানুষদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। রাকসু জিএস ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দীন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সুশীল পত্রিকা বন্ধ করে দিতে হবে।’ এ সময় তিনি ওই দুই গণমাধ্যমের সাংবাদিকদের কর্মসূচিস্থল ত্যাগ করার আহ্বান জানান। পাশাপাশি রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের ঘোষণাও দেন।

রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেন, ‘রাজশাহীতে আওয়ামী লীগ এবং ভারতীয়দের কোনো চিহ্ন রাখা হবে না।’ একই সঙ্গে তিনি আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিয়ে সেখানে পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণাও দেন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার এলাকায় ওসমান হাদির হত্যাকারীদের শাস্তি, তাদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় উচ্ছেদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
১৯ ডিসেম্বর ২০২৫
দৈনিক উপচার