শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সারাদেশ › পুঠিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

পুঠিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

favicon
পুঠিয়া প্রতিনিধি :-
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টর দিকে উপজেলার কাঁঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলা জুড়ে অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।’