বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীমাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপির জোরদার অভিযান

মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আরএমপির জোরদার অভিযান

নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
favicon
উপচার ডেস্ক :-

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাশিয়াডাঙ্গা, পবা ও মতিহার থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ সাতজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে আসামীদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, গত চার আগস্ট মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় মহানগর গোয়েন্দা শাখার পৃথক দুটি টিম কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের এই অভিযানে ওই গ্রামের মৃত কালুর মেয়ে মোছা: বুলবুলি বেগম (৩৫) এবং মো: ইবাদুর রহমানের মেয়ে কমেলা বেগম (৩২) নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে বুলবুলির কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা এবং কমেলার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

একই রাতে পবা থানা পুলিশের একটি আভিযানিক দল ভবানীপুর ও বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। রাত পৌনে নয়টার দিকে ভবানীপুর পূর্বপাড়া থেকে মৃত মুকুলের ছেলে মো: মিরাজ আলীকে (৩৪) ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৮২০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে বসন্তপুর গ্রাম থেকে মৃত আব্দুল আজিজের ছেলে মো: শাহিন আলীকে (৪০) ৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ আটক করে পুলিশ।

এর আগে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ভোর আনুমানিক পাঁচটার দিকে টুলটুলিপাড়া এলাকায় এক ঝটিকা অভিযান চালায়। এতে হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো: ইসমাইল হোসেন (৩১) এবং রাজপাড়া থানার নিমতলা ডিংগাডোবা গ্রামের মৃত আ: জব্বারের ছেলে মো: ইসমাইল হোসেন ছোটন (২৮) গ্রেপ্তার হন। পুলিশ তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মোট ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

অন্য এক অভিযানে গত তিন আগস্ট সোমবার রাত আটটার দিকে মতিহার থানা পুলিশ মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্যামলের মাঠ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মো: তরিকুল ইসলাম তরিককে (৩৫) ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের এমন কঠোর ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ আগস্ট ২০২৬
দৈনিক উপচার