সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহী মহানগরে বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ

রাজশাহী মহানগরে বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ

উদ্বোধনে রাসিক প্রশাসক রিটন
favicon
স্টাফ রিপোর্টার :-

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে রাজশাহী মহানগরে ব্যাপক উদ্যামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বোয়ালিয়া থানা পূর্ব বিএনপি এবং এর আওতাধীন সকল ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আজ রবিবার এই বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ নগরী গড়ার ক্ষেত্রে গাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

​এছাড়াও অনুষ্ঠানে বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষকে বেশি করে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণের আহ্বান জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার