মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমরাজশাহীখাদেমুল ইসলাম মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

খাদেমুল ইসলাম মসজিদের ছাদ ঢালাই কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার নির্মাণাধীন ২য় তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের গুণগত বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার ও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা ও অংশগ্রহণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

পরিদর্শনকালে রাসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হাফিজুল হক হ্যাপি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী ও এলাকাবাসী আরও উন্নত সুযোগ-সুবিধা পাবেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০২ আগস্ট ২০২৬
দৈনিক উপচার