শনিবার , ০১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীআসাম কলোনীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

আসাম কলোনীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

শুক্রবার (৩১ জুলাই) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আসাম কলোনী এলাকার বায়তুল আমান জামে মসজিদ ও হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসায় পবিত্র জুমার নামাজ আদায় করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

নামাজ শেষে তিনি হাফেজিয়া ক্বারিয়ানা কওমি মাদ্রাসার নির্মাণাধীন আবাসিক ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভবন নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কাজের মান ও গতি বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে রাসিক প্রশাসক আসাম কলোনী বউবাজার রবের মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধা, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করাই রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। সড়ক, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সেবার উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, নগরীর প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে রাসিকের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

রাজশাহী সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর জীবনমান উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ জুলাই ২০২৬
দৈনিক উপচার