শনিবার , ০১ আগস্ট ২০২৬
হোমরাজশাহীডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনা ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা এবং ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে একটি দল মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং একই উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।

অভিযানকালে তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, "অপরাধী যে-ই হোক, আইনের আওতায় তাকে আসতেই হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের মাদক, চোরাচালান, ডাকাতি ও অন্যান্য অপরাধবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।"

তিনি আরও বলেন, "অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"

ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
৩১ জুলাই ২০২৬
দৈনিক উপচার