বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমরাজশাহীরাজশাহীর পদ্মায় নৌকাডুবি, ঘটনাস্থলে রাসিকের প্রতিনিধি দল

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, ঘটনাস্থলে রাসিকের প্রতিনিধি দল

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা উদ্ধার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার শ্যামপুর জিয়ানগর এলাকা থেকে ছেড়ে আসা নৌকাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে গেলে বিষপুর ফেরিঘাটে অবস্থানরত রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা এবং স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

তবে নৌকার মাঝি কাউসার আলী (৬০) এবং তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের বাড়ি পবা উপজেলার শ্যামপুরের জিয়ানগর এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন দ্রুত ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় রাসিকের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে।

এ সময় প্রতিনিধি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. রকিবুল হক তুহিন এবং তথ্য সহকারী ফজলে রাব্বি।

এদিকে নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৮ জুলাই ২০২৬
আরও খবর
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ প্রশিক্ষণ

ইউএনও বদলির পর বাঘা উপজেলায় প্রশাসনিক সংকট, পাঁচ গুরুত্বপূর্ণ পদে কার্যক্রমে স্থবিরতার আশঙ্কা

রাকসু ভিপির সাংবাদিকদের হুমকির বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দামকুড়ার আলোচিত অপহরণ মামলা
দামকুড়ার আলোচিত অপহরণ মামলা
সাংবাদিকদের নিয়ে রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দফা মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দফা মারধর
রাজশাহী বিভাগের উন্নয়ন নিয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে আতঙ্ক, হোটেল কর্মচারীকে তুলে নিয়ে বর্বর নির্যাতন

দৈনিক উপচার