বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমরাজশাহীসাংবাদিকদের নিয়ে রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাজ
‘ব্যবস্থা নেওয়ার’ বক্তব্য ঘিরে উদ্বেগ

সাংবাদিকদের নিয়ে রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাজ

favicon
বিশেষ প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দফায় দফায় হামলা, মারধর ও সংঘর্ষের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদের দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার ‘শব্দ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’-এমন মন্তব্যকে সাংবাদিকদের একটি অংশ স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ হিসেবে দেখছেন।

ঘটনার পর রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলছেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের কাজ হলো তথ্য যাচাই করে জনগণের সামনে তুলে ধরা; কোনো পক্ষের পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা নয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, হামলার ঘটনায় গণমাধ্যমে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে তারা আপত্তি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু সংবাদে ছাত্রলীগের পক্ষ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

তার এমন বক্তব্যের পর সাংবাদিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক সাংবাদিক মনে করেন, সংবাদ পরিবেশনের ভাষা নিয়ে মতামত বা সমালোচনা করার অধিকার সবার থাকলেও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধরনের বক্তব্য স্বাধীন গণমাধ্যমের স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

সাংবাদিকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে বলা হয়, কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা তথ্য, প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেন। কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্যের সঙ্গে সংবাদ না মিললেই সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট হিসেবে চিহ্নিত করা গ্রহণযোগ্য নয়।

এদিকে রাকসু ভিপির সংবাদ সম্মেলনে রাকসুর পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীর অভিযোগের ঘটনায় ব্যবস্থা গ্রহণ, রাকসু ভবনে হামলা ও শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিচার, দায়িত্বে অবহেলার তদন্ত, ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান জাহিদ অভিযোগ করেন, গণমাধ্যমে লাইব্রেরির ঘটনার কিছু বিষয় অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীদের দীর্ঘ সময় ক্ষতি হয়নি। তবে বিভিন্ন মহল বলছে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে লাইব্রেরির ভেতরে সংঘর্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, সংবাদে ব্যবহৃত শব্দ জনমত তৈরিতে ভূমিকা রাখে এবং সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে তা ব্যবহার করা উচিত।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ ছিল, একই বিভাগের এক শিক্ষার্থী তাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রক্টর দপ্তরে বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তী সময়ে প্রক্টর দপ্তর, রাকসু ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় সংঘর্ষ ও মারধরের অভিযোগ ওঠে। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আনাস আহাম্মেদ ও মাহমুদুল হাসানকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন কাজ করছে।

তবে সংঘর্ষের ঘটনার পাশাপাশি সাংবাদিকদের নিয়ে রাকসু নেতাদের বক্তব্য এখন নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাংবাদিক সমাজের একাংশ বলছে, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২৯ জুলাই ২০২৬
দৈনিক উপচার