মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

এক বছরে একাধিকবার ভ্রমণের সুযোগ
favicon
আন্তর্জাতিক ডেস্ক:
ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

পর্যটন ও ধর্মীয় ভ্রমণ খাতকে আরও সম্প্রসারণের লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ হবে এক বছর বা ৩৬৫ দিন।

সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন ভিসা ব্যবস্থার আওতায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। তবে প্রতিবার প্রবেশের পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করা যাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় পর্যটন ও আন্তর্জাতিক পর্যটন খাতকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে প্রবেশের আগে প্রত্যেক ভিসাধারীকে সরকারি ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ প্যাকেজ গ্রহণ করতে হবে। তবে প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এছাড়া ওমরাহ পালনের জন্য ভ্রমণের আগে নুসুক প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে এই ভিসার ব্যবহার সীমিত থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

সৌদি সরকারের আশা, নতুন ভিসা নীতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ পালন আরও সহজ হবে এবং দেশটির পর্যটন খাত আরও সম্প্রসারিত হবে।

ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার