মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদমোজাফফরের বিচার হবে সেনা আইনে

মোজাফফরের বিচার হবে সেনা আইনে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ.....
favicon
উপচার ডেস্ক :-
মোজাফফরের বিচার হবে সেনা আইনে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সামরিক আইন অনুযায়ী জেনারেল কোর্ট মার্শালে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির দুই ভিন্ন আইনে বিচার করার সুযোগ নেই। তাই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য সেনা কর্মকর্তাদের বিচারও সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল। তবে মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকায় তখন তার বিচার সম্ভব হয়নি। সম্প্রতি গ্রেপ্তারের পর তাকে সেনা আইনে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মামলার আগের রায়গুলোতে মোজাফফর হোসেনকে নিয়ে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনায় নেবে। একই সঙ্গে সিভিল কোর্টে তার বিরুদ্ধে নতুন করে কোনো কার্যক্রম নেওয়া আইনসম্মত হবে কি না, সেটিও প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করবে।
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পরিকল্পনা

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তেও পড়ছে। আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের কারণে মাদক পাচার, গোলাগুলির ঝুঁকি ও নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

এসব পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান

ভারত থেকে কথিত 'পুশইন' প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি বলেন, কেউ যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হন, তাহলে তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট তালিকা পাওয়ার পর নাগরিকত্ব যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবিকে আধুনিকায়নের উদ্যোগ

বিজিবি সদরদপ্তর পরিদর্শনের সময় সীমান্ত ব্যবস্থাপনা, জনবল, প্রযুক্তি, যানবাহন, অবকাঠামো ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো, জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহসহ বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মাদকবিরোধী অভিযানে ডগ স্কোয়াড

মাদক পাচার রোধে ডগ স্কোয়াডের ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন আইনে এ বিষয়ে বিধান রাখা হয়েছে। নতুন ইউনিট গড়ে তুলতে সময় লাগলেও আপাতত বিজিবির বিদ্যমান ডগ স্কোয়াডকে ব্যবহার করা হবে।

এ ছাড়া বিজিবির হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডেও বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে পদকের পাশাপাশি অতিরিক্ত সম্মাননা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

মোজাফফরের বিচার হবে সেনা আইনে
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার