মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
হোমআজকের শীর্ষ সংবাদমিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

অংশ নিচ্ছে না জমিয়তে উলামায়ে ইসলাম
favicon
উপচার ডেস্ক :-
মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর মিত্র দলগুলোর সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পেলেও দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা বৈঠকে যোগ দিচ্ছেন না। তবে এ সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

দলটির নেতারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে আগের মতো যোগাযোগ বা রাজনৈতিক সমন্বয় রাখা হয়নি। তাদের দাবি, জোটের অন্যান্য শরিকদের তুলনায় জমিয়তকে গুরুত্ব কম দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকও একই ধরনের অভিযোগ তুলে বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বৈঠক, এমনকি সৌজন্য যোগাযোগও করা হয়নি। তার ভাষ্য, জোটে থাকা সত্ত্বেও দলটি ধারাবাহিকভাবে উপেক্ষার শিকার হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিয়েছিল বিএনপি। আসনগুলো ছিল নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে দলটির শীর্ষ নেতারা বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই বিজয়ী হতে পারেননি।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে মতবিনিময়। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন সাবেক মিত্র নেতাকেও এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, শরিক দলগুলোর মতামত, পরামর্শ ও প্রত্যাশা শুনে আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। যদিও জমিয়তের অনুপস্থিতি বৈঠকের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
২০ জুলাই ২০২৬
দৈনিক উপচার