রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমসম্পাদকীয়হেরোইন ও হাইড্রোজসহ গোদাগাড়ীতে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেরোইন ও হাইড্রোজসহ গোদাগাড়ীতে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

favicon
গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মো. আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

রোববার (৫ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, লালবাগ হেলিপ্যাড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা সড়কে অবস্থানকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আল-আমিন গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলাম ও সানোয়ারা বেগমের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার করা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৫ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আল-আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
dailyupochar.com
০৫ জুলাই ২০২৬
দৈনিক উপচার